গাজীপুরে ভাওয়াল জাতীয় উদ্যানের ভিতরে প্রবেশ করাকে কেন্দ্র করে ইজারাদারের লোকজন ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে স্থানীয় হাসান মেম্বার (৫০), সোলাইমানকে (৪০) গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার সকাল ৬টার দিকে হাসান মেম্বার কয়েকজন কৃষি শ্রমিক নিয়ে উদ্যানের ভিতরে থাকা তার নিজ জমিতে যাচ্ছিলেন। উদ্যানের ৪নং গেট এলাকা দিয়ে প্রবেশ করার সময় ইজারাদারদের লোকজন তাদের বাধা দেয়। এনিয়ে দু’পক্ষের বচসা হয়। এক পর্যায়ে ইজারাদারের লোকজন হাসান মেম্বার ও তার লোকজনকে মারধর করে। এরপর দু’পক্ষের মধ্যে বেধে যায় সংঘর্ষ।
