বিদ্যালয়ের জমিতে অবৈধ মার্কেট নির্মাণের অভিযোগে পিটিয়ে প্রধান শিক্ষকের পা ভেঙ্গে দিয়েছে ঐ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এক সদস্য।
গতকাল রবিবার উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের সোনাহাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে বিদ্যালয়ের জমিতে মার্কেট নির্মাণের উদ্যোগ নেয়। এসময় ম্যানেজিং কমিটির সদস্য সাইফুর রহমান (৩৫), মুক্তিযোদ্ধা আব্দুল জলিলসহ (৬৫) অন্যান্য সদস্য ও এলাকাবাসী মার্কেট নির্মাণে বাধা প্রদান করলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এরই এক পর্যায়ে কমিটির জনৈক সদস্য প্রধান শিক্ষকের পায়ে আঘাত করলে ডান পায়ের হাঁটুর নিচে ভেঙ্গে যায়। পরে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে ভুরুঙ্গামারীর একটি ক্লিনিকে প্রাথমিক চিকিত্সা দিয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
