বেড়ায় অবাধে মা মাছ নিধন

আপডেট : ০৩ আগস্ট ২০১৪, ২১:৪৯
বর্ষার নতুন পানি আসার সাথে সাথে শুরু হয় মা মাছের প্রজনন। আর এক শ্রেণির অসাধু মত্স্যজীবী কারেন্ট জাল, বেড়জাল, মশারী ইত্যাদি দিয়ে মুক্ত জলাশয় থেকে অবাধে মা মাছ নিধন করছে। কয়েক বছর আগেও যেখানে বাজারে মাছ বিক্রেতাদের বসার জায়গার সংকট ছিল। এখন মাঝে মধ্যে মাছের দেখা মেলে। পাবনা বেড়া, মোহনগঞ্জ, নাকালিয়াসহ কয়েকটি বড় বাজারে বিক্রেতাদের মাছের ডালায় ডিমওয়ালা মা মাছ দেখা যায়। এছাড়া শৌল, টাকির মত মাছের পোনা প্রকাশ্যে বিক্রি হচ্ছে। উপজেলা মত্স্য কর্মকর্তা কামরুল হাসান সরকার জানান, কারেন্ট জালসহ সকল ধরনের অবৈধ জাল এবং অসাধু মত্সজীবীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।