উখিয়ায় ৬৭ বছর বয়সেও বয়স্ক ভাতার কার্ড মেলেনি

আপডেট : ০৩ আগস্ট ২০১৪, ২১:৫১
উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী গ্রামের রোশন আলী (৬৭) নিজস্ব কোন জমি নেই। বন বিভাগের এক টুকরা জায়গার উপর তৈরি করা কুড়ে ঘরে ৫ ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে কোন রকমের বেঁচে আছেন। বিভিন্ন হোটেল-রেস্টুেরেন্টে দৈনিক ২০ থেকে ২২ ভার পানি সরবরাহ করে ২শ’ থেকে ২২০ টাকা পর্যন্ত পেয়ে থাকেন। অনেক সময় টিউবওয়েল খারাপ হয়ে গেলে ঐদিন আর পানি বিক্রি হয় না। সেদিন পরিবার-পরিজন নিয়ে অনাহারে- অর্ধাহারে কাটাতে হয়। দীর্ঘ ৪০ বছর ধরে এভাবে চলছে তার সংসার। রোশন আলী আক্ষেপ করে বলেন, আর কত বয়স হলে বয়স্ক ভাতা মিলবে। স্থানীয় ইউপি সদস্য সরওয়ার কামাল পাশা জানান, রোশন আলী এ সংক্রান্ত ব্যাপারে আমার কাছে কোন দিন আসেনি। তার নাম তালিকায় অন্তর্ভুক্তিকরণের চেষ্টা করা হবে।