পদ্মার ভাঙ্গনে পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ফেরীঘাট এলাকার ৪টি গ্রামে বসতবাড়ি ও বাগানসহ শত শত গাছ-পালা নদীগর্ভে তলিয়ে গেছে। এতে বিপুল পরিমাণ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানিয়েছেন। রবিবার সকালে সরেজমিন দেখা যায়, পদ্মার ভাঙ্গনে নাজিরগঞ্জ, মোহনপুর, মহব্বতপুর, গোপালপুর, দবেরবাড়ি বটতলা পর্যন্ত পদ্মা পাড়ের ২ কিলোমিটার এলাকা জুড়ে ঘর-বাড়ি নদীগর্ভে তলিয়ে গেছে। স্থানীয় আওয়ামী লীগ নেতা নাসির খলিফা ও আলম শেখ, চাঁদু প্রামাণিকসহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানিয়েছেন, পদ্মা পাড়ের প্রায় ২০টি ঘর-বাড়ি ৫ শতাধিক ফলজ ও কাঠের গাছসহ কয়েকটি বাগান নদীগর্ভে বিলীন হয়েছে।
