নবীনগরে ১৬টি দোকান ভস্মীভূত

আপডেট : ০৩ আগস্ট ২০১৪, ২১:৫৩
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদরে রবিবার স্থানীয় মৌচাক মার্কেটে অগ্নিকাণ্ডে ১৬ টি দোকান ভস্মীভূত হয়ে যায়। ঐ মার্কেটের বেশিরভাগ দোকান গোডাউন হিসেবে ব্যবহার করা হতো। অগ্নিকাণ্ডে বাটার দুটি গোডাউনসহ ৪টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। নবীনগর ফায়ার সর্ভিস না থাকায় পার্শ্ববর্তী মুরাদনগর থানা থেকে ফায়ার সার্ভিস কর্মীরা আসার পূর্বে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। পরে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা নবীনগরে ফায়ার সার্ভিসের দাবিতে মিছিল করে ।