পাদ্রী শিবপুরে মিশনারীর জমি দখলের চেষ্টা

আপডেট : ০৩ আগস্ট ২০১৪, ২১:৫৪
একটি পাক্ষিকের দক্ষিণাঞ্চলীয় কার্যালয়ের ব্যানারে বাকেরগঞ্জের শিবপুরে মিশনারীর জমি দখলের ঘটনা ঘটেছে। গত শনিবার গভীর রাতে মিশনের জমিতে একটি ঘর তুলে তাতে ক্রাইম ডাইরি ও বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে দুটি সাইনবোর্ড লাগিয়ে দেয়া হয়। এ জমি নিয়ে বরিশাল সহকারী জজ আদালতে মামলা চলছে। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ আকন জানান, তারা দলের কেউ নয়, বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করায় আওয়ামী লীগের সভাপতির নির্দেশক্রমে তাদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।