বিএনপির নেতা এলকে সিদ্দিকীর দাফন সম্পন্ন

আপডেট : ০৩ আগস্ট ২০১৪, ২২:২৯
বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী ও ডেপুটি স্পিকার ইঞ্জিনিয়ার এলকে সিদ্দিকী রাজধানী ঢাকা ও চট্টগ্রামে নামাজে জানাজা শেষে গতকাল রবিবার সীতাকুন্ড উপজেলার দক্ষিণ রহমতনগর গ্রামে পারিবারিক কবরস্থানে তার বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে। এর আগে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিভিন্ন পেশার বিপুল সংখ্যক মানুষ জানাজায় অংশ নেন। নামাজের পরে বিএনপিসহ বিভিন্ন সংগঠন তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বর্ণাঢ্য জীবনের অধিকারী বিএনপির এ নেতা গত শুক্রবার সিঙ্গাপুরে একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন।-প্রেস বিজ্ঞপ্তি