আজ থেকে শুরু হচ্ছে বিশ্ব বাংলা কবিতা উত্সব ২০১৪। আজ সোমবার বগুড়ায় ঠেঙ্গামারা গণগ্রন্থাগার মিলনায়তনে এ উত্সবের উদ্বোধন করবেন কবি অসীম সাহা।আগামীকাল মঙ্গলবার পর্যন্ত এ উত্সব চলবে। এরপর বৃহস্পতিবার শাহবাগ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী। উদ্বোধন করবেন কবি মুহাম্মদ সামাদ। এ উত্সবে বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম রাজ্যের কবিসহ নেপাল ও ভুটানের কবিরা অংশ নেবেন।
