আব্দুল মান্নান
নেত্রকোনার মদন উপজেলার বাড়রী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান (৭০) শনিবার সকালে ক্যান্সারে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে-মেয়ে রেখে গেছেন। রবিবার জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
সোহরাব উদ্দিন ফকির
হোসেনপুর উপজেলার টান সিদলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন ফকির (৬৬) শনিবার রাতে হোসেনপুর হাসপাতালে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার সন্তান রেখে গেছেন। গতকাল বাদ জহুর রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তার লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
সালাউদ্দীন সাজ্জাদ
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক সালাউদ্দীন সাজ্জাদ (৭০) ২৪ জুলাই নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বুরুন্ডি গ্রামের ভূঁইয়া বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ষ্টুডিও এক্সিকিউটিভ-এর দায়িত্ব পালন করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় তার নিজ গ্রামে দাফন করা হয়।
