পরাজিত আদর্শের পুনঃপ্রতিষ্ঠাই ছিল ঘাতকদের লক্ষ্য

আপডেট : ০৩ আগস্ট ২০১৪, ২২:৪৫
১৫ আগস্ট আমাদের জাতির জীবনে এক কলংকিত দিন। কতিপয় দেশদ্রোহী মানুষের চক্রান্তে এদিন সপরিবারে নিহত হয়েছিনে বঙ্গবন্ধু। এ ঘটনা শুধু একজন রাষ্ট্র নায়ককে হত্যার ঘটনা নয়, মুক্তিযুদ্ধের আদর্শকে মুছে ফেলার প্রয়াস। যিনি বাংলাদেশের স্থপতি, তাকে অপসারণ করে মুক্তিযুদ্ধের সব লক্ষ্যগুলোকে সরিয়ে দিয়ে পরাজিত আদর্শকে পুনঃপ্রতিষ্ঠিত করাই ছিল ঘাতকদের লক্ষ্য। বাংলাদেশের মানুষ সে উদ্দেশ্য ব্যর্থ করে দিয়েছে। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনাকে বিনষ্ট করবার প্রচেষ্টা আজও চলছে। বঙ্গবন্ধুকে স্মরণ করে এবং মুক্তিযোদ্ধাদের ত্যাগ স্মরণ করে নিশ্চয়ই আমরা ১৯৭১ সালের স্বপ্নকে বাস্তবায়িত করবো। [লেখক: শিক্ষাবিদ, ভারতের পদ্মভূষণ পদকপ্রাপ্ত]