পাবনায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৩ আগস্ট ২০১৪, ২২:৪৫
পাবনা শহরের রাধানগর কলেজ গেট এলাকায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি রাধানগর মহল্লার মোহাম্মদ আলীর ছেলে ফরিদ উদ্দিন ওরফে কালে ফরিদ পাবনা জেলা টেম্পো মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ছিলেন। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী হানিফুল ইসলাম জানান, রবিবার রাতে পাবনা শহরের রাধানগর সরকারি এডওয়ার্ড কলেজ গেট এলাকায় একটি চায়ের দোকানে একদল সন্ত্রাসী তার উপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে মারাত্মক জখম করে। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।