চকরিয়ায় পুলিশ-ডাকাতের ঘন্টাব্যাপী বন্দুক যুদ্ধ আহত ৫

আপডেট : ০৩ আগস্ট ২০১৪, ২২:৪৬
জেলার চকরিয়ায় পুলিশ-ডাকাতের ঘন্টাব্যাপী বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে পুলিশসহ ৫ জন আহত হয়। পুলিশ গুলিবিদ্ধ ২ ডাকাতকে গ্রেফতার করে। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের রিংভং সেগুনবাগান এলাকায় গতকাল রবিবার ভোরে এ ঘটনা ঘটে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এ অভিযান চালায় বলে চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান। আহত পুলিশের ৩ এস আই হলেন—আক্তার, শাহাদাত হোসেন ও রফিকুল হাসান। এ ঘটনায় ২টি মামলা দায়ের হয়েছে।