১২ যাত্রী নিয়ে পদ্মায় স্পিডবোট ডুবি

আপডেট : ০৩ আগস্ট ২০১৪, ২২:৪৯
উত্তাল ঢেউয়ের কারণে রবিবার দুপুরে ১২ যাত্রী নিয়ে মাওয়া-কাওড়াকান্দি নৌ রুটে একটি স্পিডবোট ডুবে যায়। তবে সকল যাত্রীকে উদ্ধার করা হয়। বিআইডব্লিউটিএর ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জাহাঙ্গীর জানান, সকাল থেকেই পদ্মা উত্তাল ছিল। বাতাসের গতি বেশি থাকায় পদ্মায় বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়। দুপুর ১২টার দিকে কাওড়াকান্দি থেকে ছেড়ে আসা মহসিন মিয়ার স্পিডবোটটি কাঠাল বাড়ি ঘাটের কাছাকাছি ডুবে যায়। স্পিডবোটটি ডুবে গেলেও সব যাত্রীকে দ্রুত উদ্ধার করা হয়। বেলা সাড়ে ১২টা হতে স্পিডবোট চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরে ঢেউ কমলে আবারো স্পিডবোট চলাচল স্বাভাবিক হয়।