৫ আগস্ট, ২০১৪ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার
আজ ২১ শ্রাবণ, ১৪২১ বঙ্গাব্দ এবং ৮ শাওয়াল, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৪১ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা:৫। আপনার উপর প্রভাবকারী গ্রহ বুধ ও রবি। আপনার শুভসংখ্যা:১ ও ৫। শুভবার: রবি ও বুধবার। শুভরত্ন: রুবী ও পান্না।
প্রকৃতিগতভাবে আপনি বিচার ও বুদ্ধিবৃত্তিক ক্ষমতার অধিকারী। নিজের যোগ্যতা ও দক্ষতার ওপর আস্থাশীল। দ্রুত লক্ষ্যে উপনীত হতে চান। এজন্য কঠোর পরিশ্রম করতেও আপনি প্রস্তুত। কিন্তু দীর্ঘস্থায়ী প্রচেষ্টার প্রতি আপনার অনীহা রয়েছে। দ্রুত ঝুঁকি নিয়ে চমক লাগিয়ে কাজ করতে চান। সাফল্য লাভের জন্য আপনাকে আরও ধৈয্যশীল ও অধ্যবসায়ী হতে হবে। মেজাজ ও খেয়াল সংযত করে হিসেবী ও কুশলী হতে হবে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্বঃ কথাশিল্পী গী দ্য মোপার্সা, কবি মহাদেব সাহা, কমরেড মোজাফফর আহমেদ, জহির রায়হান, নীল আর্মস্ট্রং, রবাট টেইলর, সিডনী ওমর, শিল্পপতি গিয়াস উদ্দিন চৌধুরী, রোকসানা শিরীন, আবুল খায়ের চৌধুরী প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ বেকারদের কারো কারো কর্মসংস্থানের সম্ভাবনা আছে। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। তবে আশানুরূপ লাভ নাও হতে পারে। কোনো প্রিয়জনের অসুস্থতায় উদ্বিগ্ন হবেন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। আজ ভালো কিছু ঘটতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। কোনো অপরাধীকে প্রশ্রয় দেয়া ঠিক হবে না। উদারতা ক্ষতির কারণ হতে পারে। স্বামী বা স্ত্রীর অসুস্থতায় উদ্বিগ্ন হবেন।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ নতুন আইনজীবীদের জন্য দিনটি শুভ। কাজকর্মে উত্সাহবোধ করবেন। চাকরি প্রার্থীরা আজ কোনো সুযোগ পেতে পারেন। কোনো গুরুত্বপূর্ণ কাজে ঝামেলা হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। আজ কোনো কাজে ঝুঁকি নেয়া ঠিক হবে না।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ দাম্পত্য সময় ভালো যাবে। যে কোনো সমস্যায় স্বামী বা স্ত্রীর সহযোগিতা পাবেন। শরীর খুব একটা ভালো যাবে না। মাথা ব্যথায় ভুগতে পারেন। কোনো কারণে মন হতাশাগ্রস্ত হতে পারে। কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ পুরনো কোনো বন্ধুর সাথে যোগাযোগ হতে পারে। প্রিয় সান্নিধ্যে আনন্দবোধ করবেন। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করতে পারলে ভালো করবেন। ভ্রমণ যোগ আছে। ব্যবসায়িক দিক ভালো যাবে। যাত্রা ও যোগাযোগ শুভ।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ বাণিজ্যিক প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের জন্য দিনটি শুভ। কোনো ধরনের উন্নতির সুযোগ সৃষ্টি হতে পারে। কর্তৃপক্ষের আনুকূল্য পেতে পারেন। কোনো বিশিষ্ট ব্যক্তির সহায়তা পেতে পারেন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। মানসিক অশান্তিতে ভুগতে পারেন।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ কর্মপরিবেশ ভালো থাকবে। কর্মক্ষেত্রে বিশেষ কোনো সুযোগ পেতে পারেন। পদস্থ প্রভাবশালীদের আনুকূল্য পাওয়ার সম্ভাবনা আছে। শরীর খুব একটা ভালো যাবে না। অসুখ অশান্তিকে অবহেলা না করলে ভালো করবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ ব্যবসায়িক লেনদেনে সতর্ক থাকুন। কারো সাথে কোনো ঝামেলা থাকলে তা আপোষে মিটিয়ে ফেলুন। অপ্রত্যাশিত ও অনভিপ্রেত ঘটনার জন্য প্রস্তুত থাকলে ভালো করবেন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। সন্তানের কোনো ব্যাপারে উদ্বিগ্ন থাকবেন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশুনায় মন বসাতে পারবেন। প্রণয়ে সাফল্য সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। রোমান্টিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ কাজকর্মে অধিকতর মনযোগী হওয়ার চেষ্টা করুন। জরুরি কাজ পরে করবেন বলে ফেলে রাখবেন না। শিল্পীদের জন্য দিনটি শুভ। পেশাগত সুনাম ও সাফল্য পেতে পারেন। সৃজনশীল কাজে অগ্রগতি হতে পারে। আর্থিক দিক ভালো যাবে।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশোনায় মন বসানো কঠিন হবে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। কারো প্রতিশ্রুতির উপর নির্ভর করা ঠিক হবে না। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মপরিবেশ অনুকূল থাকবে। সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। পারিবারিক পরিবেশ খুব একটা ভালো যাবে না। পারিবারিক শান্তি বিনষ্ট হতে পারে। নিজেকে সংযত রাখার চেষ্টা করুন।
