গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ০৪ আগস্ট ২০১৪, ১৯:৪২
পরিষ্কার-পরিচ্ছন্ন থাকাটা সবারজন্য সমান গুরুত্বপূর্ণ হলেও হাসপতাল বা ক্লিনিকের মতো প্রতিষ্ঠানে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে এ ধরনের পরিচ্ছন্নতা অবলম্বন করাটা প্রায়শই বাধ্যতামূলক হয়ে দাঁড়ায়। আর এ বিষয়টিকে মাথায় রেখেই কিছুদিন আগে বিশ্ব হাত পরিচ্ছন্নতা দিবসকে ব্যতিক্রমী এক উদ্যোগের মাধ্যমে উদ্যাপন করে হংকং ব্যাপ্টিস্ট হাসপাতালের কর্মীরা। কাউলুন শহরে অবস্থিত এই হাসপাতালের কর্মীরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী সব মিলিয়ে সাতটি ধাপে তাদের হাত জীবানুমুক্ত করার কাজটি করেন। আর এ কাজটি করার পথে সারিবদ্ধভাবে একজনের পর একজন করে মোট ২৭৭ জন তাদের হাত জীবানুমুক্ত করে ধারাবাহিকভাবে সবচেয়ে বেশি মানুষের হ্যান্ড স্যানিটাইজিংয়ের রেকর্ডটি গড়েন।