এসরক গেমিং মাদারবোর্ড

আপডেট : ০৪ আগস্ট ২০১৪, ১৯:৪৭
সুপার অ্যালয় প্রযুক্তির ‘বিল্ট ফর স্ট্যাবলিটি অ্যান্ড রিলায়েবিলিটি’ কনসেপ্টে তৈরি জেড৯৭ চিপসেটের এসরক জেড৯৭এক্স মাদারবোর্ড বাজারে এনেছে কম্পিউটার সিটি টেকনোলজিস। ইন্টেরের চতুর্থ ও পঞ্চম প্রজন্মের প্রসেসর সমর্থিত এই মাদারবোর্ডে রয়েছে কোয়ালকম অ্যাথরস কিলার গিগা ল্যানকার্ড, ৭.১ চ্যানেল এইচডি অডিও, এইচডি ডিসপ্লে আউটপুট, ৪টি ডিডিআর৩ মেমোরি স্লট প্রভৃতি। মূল্য ১৮,০০০ টাকা।