নেপালে পশুপতিনাথ মন্দিরে পূজা দিলেন মোদী

আপডেট : ০৪ আগস্ট ২০১৪, ২০:৫৫
বিখ্যাত পশুপতিনাথ মন্দির পরিদর্শন করতে গিয়ে একটি বিশেষ পূজা করে নিলেন নেপাল সফররত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল সোমবার তিনি ঐ মন্দির সফরে যান। —খবর এনডিটিভি’র। রবিবার সকালে রাজধানী কাটমন্ডুতে পৌঁছে দেশটির প্রধানমন্ত্রী সুশীল কৈরালার সঙ্গে বৈঠক করেন মোদী। এসময় তারা তিনটি চুক্তি স্বাক্ষর করেন। ফলে দীর্ঘ ১৭ বছর পর এই প্রথমবারের মত হিমালয় রাষ্ট্রে দ্বিপক্ষীয় সফরে গেলেন কোন ভারতীয় প্রধানমন্ত্রী।