চিকিত্সার্থ সাহায্যের আবেদন

আপডেট : ০৪ আগস্ট ২০১৪, ২১:১৮
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তাঁত শ্রমিক সেরাজুল ইসলামের মেয়ে জামিলা খাতুন (২) পায়খানা ও প্রস্রাবের রাস্তা এক হয়ে জন্ম নেয়। ৫ মাস বয়সে তার টফ বা হাড় ফুটো রোগ হয়। তার বুকের চারটি হাড় ফুটো হয়ে গেছে। ডাক্তার বলেছেন জামিলার প্রস্রাব ও পায়খানার রাস্তাসহ ফুটো হাড়ের অপারেশন করতে ৫ লাখ টাকা লাগবে। জামিলার হতদরিদ্র পরিবার তার চিকিত্সার্থে সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা— হিসাব নং- ৮৫৬৫, ইসলামী ব্যাংক, বেলকুচি শাখা, সিরাজগঞ্জ। মোবাঃ ০১৭৭৪৯৬২০০১। নাজমূল হুদা মির্জাপুরের বীর মুক্তিযোদ্ধা নাজমূল হুদা (৬৩) ক্যান্সারে আক্রান্ত। চিকিত্সকগণ তাকে উন্নত চিকিত্সার জন্য বিদেশে নেওয়ার পরামর্শ দিয়েছেন। এজন্য প্রচুর অর্থের প্রয়োজন। তার চিকিত্সার্থে সমাজের বিত্তবান ব্যক্তিসহ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে নাজমূলের পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা— মোঃ নাজমূল হুদা, হিসাব নং- ১২৬-১০৩-২১৫৮০, ডাচ বাংলা ব্যাংক, মির্জাপুর শাখা, টাঙ্গাইল।