ব্রাজিল বিশ্বকাপ ফুটবল কাভার করে আসা সংবাদ কর্মীদের নিয়ে গতকাল বাফুফে ভবনে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে ফুটবল কোচদের সংগঠন লিগ ফুটবল কোচেস ফোরাম। ফুটবলের দেশ ব্রাজিলে ফুটবল চর্চাটা কেমন। সেখানে ফুটবল কোচদের কর্মকাণ্ড কেমন। সংবাদ কর্মীদের অভিজ্ঞতা বাংলাদেশের ফুটবলে কোনো ভাবে কাজে লাগানো যায় কিনা তা নিয়ে কোচেস ফোরাম মতবিনিময় সভার আয়োজন করে। প্রধান অতিথি র্িছলেন বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন। ছিলেন সহ-সভাপতি বাদল রায়। কোচেস ফোরামের কর্মকর্তা শফিকুল ইসলাম মানিক, মারুফুল হক, ছাইদ হাসান কানন, আবু ইউসুফ, জুয়েল রানা, আলফাজ আহমেদ, ফিরোজ মাহমুদ টিটু, জুলফিকার মাহমুদ মিন্টু, সাংবাদিক দিলু খন্দকার, বিভিন্ন দলের কোচ, সাবেক ফুটবলার এবং ব্রাজিল বিশ্বকাপ ফুটবল কাভার করে আসা সাংবাদিকরা বক্তব্য রাখেন। আলোচনায় উঠে আসে কোচদের ভূমিকা তাদের করণীয় এবং কেন বাংলাদেশের ফুটবল পিছিয়ে আছে, কোন পথে ফুটবল এগিয়ে যেতে পারে তা নিয়েও আলোচনা হয়।
