চুয়াডাঙ্গায় শহীদ দিবস আজ

আপডেট : ০৪ আগস্ট ২০১৪, ২১:৩৮
দামুড়হুদার আট বীর শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে আজ মঙ্গলবার প্রতি বছরের মত এবারও জেলায় স্থানীয়ভাবে শহীদ দিবস পালিত হচ্ছে। জাতীয় সংসদের হুইপ ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার সেলুন সূর্য ওঠার আগেই শহীদদের স্মৃতিতে পুষ্পমাল্য অর্পণ করার মধ্য দিয়ে স্থানীয়ভাবে শহীদ দিবসের কার্যক্রম শুরু করবেন। সাথে সাথে জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মনজু, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমান বিশেষ অতিথি হিসাবে শহীদ বেদীতে ফুল দিবেন। ১৯৭১ সালের ৫ আগস্ট পাকবাহিনীর সাথে যুদ্ধে আট বীর মুক্তিযোদ্ধা শহীদ হন।