বাকেরগঞ্জের দুধলমৌ গ্রামে গতকাল সোমবার সকাল ১০টায় র্যাব-৮ এর কতিপয় সদস্যের সহযোগিতায় রাস্তা কাটার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ পাওয়া গেছে। জনসাধারণের সুবিধার্থে প্রায় ৬ মাস আগে রাস্তাটি স্থানীয়রা নির্মাণ করে। দুধলমৌ গ্রামের নুর হোসেন, মোজহেদুল, হাবিবুর রহমান ও দাস্তগীরের নেতৃত্বে ৩০-৪০ জন র্যাব ৮ এর সহায়তা নিয়ে রাস্তাটি কাটার সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে র্যাবের সদস্য ও অন্যান্যরা সরে যায়। এর আগেও একই লোকজন একই গ্রামের দুলাল সিকদারের নির্মিত অন্য একটি রাস্তা কেটে দেয়।
এস আই মিজানুর রহমান এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য এলাকাবাসীর কাছে অনুরোধ জানান।
ব্রিজের প্লেট সরে যাওয়ায় ১০ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ
বরিশাল-পটুয়াখালী সড়কের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে গত রবিবার রাতে বেইলী ব্রিজের প্লেট সরে যাওয়ায় মালবাহী ট্রাক আটকে প্রায় ১০ ঘণ্টা বরিশালের সাথে দক্ষিণাঞ্চলের যানবাহন চলাচল বন্ধ ছিল। এ সময় আশপাশের বিকল্প রাস্তা দিয়ে গাড়ি চলাচলের চেষ্টা করলে তীব্র যানজটের সৃষ্টি হয়। থানা পুলিশ ও সড়ক জনপদের কর্মকর্তাদের চেষ্টায় পুলিশের একটি রেকার দিয়ে ট্রাকটি অপসরণ করা হয়। গতকাল সোমবার সকাল ১০টা থেকে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
স্কুলের সভাপতি পদে পুনঃনির্বাচনে উচ্চ আদালতের নির্দেশ
বাকেরগঞ্জের হানুয়া মতিজান মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি পদে পুনঃনির্বাচনের জন্য হাইকোর্ট নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়েছেন। গতকাল বিদ্যালয়ের পরিদর্শক স্বাক্ষরিত বরিশাল বোর্ড বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আগামী ৫ কর্ম দিবসের মধ্যে নির্বাচনের আয়োজন করতে তাগিদ দেয়া হয়েছে। সেই সাথে বিষয়ের কার্যকারিতা বোর্ডেকে জানানোর নির্দেশ দেয়া হয়। আবুল বশার প্যানেলের বিদ্যালয়ের নির্বাচিত সদস্য গাজী কাওসার আহম্মেদ মন্টু রিট পিটিশনের পেক্ষিতে হাইকোর্ট এ আদেশ দেন।
