গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলাধীন ৩ নম্বর দামোদরপুর ইউনিয়নের মৌজা ভাংগামোড় (কান্তনগর) বাজারে একটি ডাকঘর প্রয়োজন। কান্তনগর বাজারের চারদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেসরকারি উচ্চ বিদ্যালয় ছাড়াও রয়েছে ইউনিয়ন পরিষদ কার্যালয় এবং পরিবার পরিকল্পনা ক্লিনিক। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে মোবাইল ফোন চালু থাকলেও অনেক ক্ষেত্রে সরকারি কাজে চিঠিপত্র, সাক্ষীর সমন নোটিশ, রেজিস্ট্রিযোগে ইউনিয়ন পরিষদ গ্রাম আদালত থেকে বিভিন্ন স্থানে পাঠাতে হয়। কিন্তু ডাকঘর না থাকায় জনসাধারণকে ভীষণ অসুবিধা ভোগ করতে হচ্ছে। চিঠিপত্র ডাকে দিতে অনেক দূরে যেতে হয়। এ অবস্থায়, ডাকযোগাযোগের সুবিধার জন্য কান্তনগর বাজারে একটি ডাকঘর স্থাপনের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. শওকত আলী মণ্ডল,
সাং: ভাঙ্গামোড়, ডাকঘর:কান্তনগর,
সাদুল্লাপুর, গাইবান্ধা
