হজ্বযাত্রীদের জন্য হোমিও মেডিক্যাল টিম প্রেরণ করা হোক

আপডেট : ০৪ আগস্ট ২০১৪, ২১:৩৯
হোমিও চিকিত্সা সরকার স্বীকৃত এবং জাতীয় স্বাস্থ্যের অন্তর্ভুক্ত। তাই হজযাত্রীদের জন্য হোমিও মেডিক্যাল টিম প্রেরণে আইনগত বাধা থাকার কথা নয়। এমনকি হোমিওপ্যাথি বিশ্বস্বাস্থ্য সংস্থা কর্তৃকও স্বীকৃত। হজযাত্রীদের মধ্যে অনেকেই বিভিন্ন জটিল ও কঠিন রোগে হোমিও চিকিত্সা গ্রহণে অভ্যস্ত। তাই এলোপ্যাথিক মেডিক্যাল টিমের পাশাপাশি হোমিও মেডিক্যাল টিমও প্রেরণের জন্য আশু উদ্যোগ নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি। ডা. এম এ হাসেম, লাকসাম, কুমিল্লা