জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ছাড়া কোনো কাজ করা সম্ভব হচ্ছে না। ২০১২ সালের ছবিসহ ভোটার হালনাগাদ কার্যক্রমে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় প্রায় ১০০০ লোক এখনো জাতীয় পরিচয়পত্র পায়নি। ভোটার তালিকায় তাদের নাম থাকা সত্ত্বেও তাদের কেন জাতীয় পরিচয়পত্র দিতে পারছে না নির্বাচন কমিশন? স্থানীয় অফিসে নিবন্ধন স্লিপ নিয়ে জাতীয় পরিচয়পত্রের জন্য যোগাযোগ করলে বলা হচ্ছে থানায় জিডি করতে কিংবা ঢাকায় জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগে গিয়ে যোগাযোগ করতে। কিসের জন্য তারা তাদের জাতীয় পরিচয়পত্র থেকে বঞ্চিত হচ্ছে? কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার সাধারণ মানুষ যাতে করে তাদের ছবিসহ জাতীয় পরিচয়পত্র পেতে পারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি।
মাহবুবুর রহমান, কটিয়াদী, কিশোরগঞ্জ
