কাহারোলে অজ্ঞাত পরিচয় যুবতীর গলা কাটা লাশ উদ্ধারের ৭ দিন পরেও পরিচয় পাওয়া যায়নি। ঈদের দিন মঙ্গলবার উপজেলার কোটগাঁও গ্রামের মাঠ থেকে পুলিশ ঐ যুবতীর লাশ উদ্ধার করে। অনেক সন্ধান চালিয়েও তার সঠিক পরিচয় বা আত্মীয়-স্বজনের খোঁজ পাওয়া যায়নি। কাহারোল থানার ওসি জানান, এখন পর্যন্ত লাশটির সঠিক পরিচয় পাওয়া যায়নি।
