শেখ দেলোয়ার হোসেন
পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সহকারী কমান্ডার (সাংগঠনিক) অ্যাডভোকেট শেখ দেলোয়ার হোসেন (৬৩) কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় গত রবিবার খুলনায় নেয়ার পথে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। খুমরিয়ায় স্থানীয় মসজিদে গতকাল জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মো. মঞ্জুরুল আলম মঞ্জু
পিরোজপুরে স্বরূপকাঠি উপজেলার ১ নং বলদিয়া ইউনিয়নের পঞ্চবেকী গ্রামের অধিবাসী ও সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত মুখ্য কর্মকর্তা মুক্তিযোদ্ধা মো. মঞ্জুরুল আলম মঞ্জু (৬০) সড়ক দুর্ঘটনায় গত ১ আগস্ট খুলনা শহরে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর গত ২ আগস্ট পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
