সংক্ষুব্ধ নারী সমাজের মানববন্ধন
শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ, তোবা গ্রুপের শ্রমিকদের জিম্মি করে দেলোয়ার হোসেনকে মুক্ত করা এবং পোশাক শিল্পের সম্মান রক্ষার্থে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ‘সংক্ষুব্ধ নারী সমাজ’। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে মানুষের জন্য ফাউন্ডেশন, উবিনিক, নারী পক্ষ, একশন এইড, নিজেরা করি, কর্মজীবী নারী, ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিল্স) আওয়াজ ফাউন্ডেশন, নারী মৈত্রী, সমন্বয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, উবিনিক নির্বাহী পরিচালক ফরিদা আক্তার, এডভোকেট হাবিবুননেসা, দিনা সিদ্দিকি, শ্রমিকনেত্রী আয়শা ইসলাম প্রমুখ।
