বরিশাল পটুয়াখালী মহাসড়কে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে বেইলী ব্রিজের প্লেট সরে গিয়ে একটি মালবাহী ট্রাক আটকে গেলে দক্ষিণাঞ্চলের সাথে টানা ১০ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো। আশেপাশের বিকল্প রাস্তা দিয়ে গাড়ি চলাচল করলেও তীব্র যানজটের সৃষ্টি হয়।
জানা যায়, রবিবার মধ্যরাতে (যশোর-ট-১১২৯৫৩) ট্রাকটি বরিশাল থেকে পটুয়াখালী যাচ্ছিলো। ট্রাকটি জরাজীর্ণ বেইলি ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় একটি প্লেট সরে গেলে ব্রিজের মাঝামাঝি স্থানের একপাশে হেলে পড়ে। ফলে ব্রিজ দিয়ে কোন ধরনের যানবাহন চলাচল করতে পারেনি। পরে পুলিশ ও জনপথের প্রচেষ্টায় ট্রাকটি সরিয়ে ব্রিজ মেরামত করলে সোমবার সকাল থেকে যান চলাচল স্বাভাবিক হয়।
