কাউখালীতে ১৪৪ ধারা

আপডেট : ০৪ আগস্ট ২০১৪, ২২:৫৬
রাঙ্গামাটির কাউখালী উপজেলা সদরে একই স্থানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমাবেশ আহ্বান করায় সংঘাতের আশঙ্কায় সোমবার ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কাউখালী উপজেলা সদর এলাকায় এই ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আকতার। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নীলু কান্তি বড়ুয়া জানিয়েছেন, সংঘাত ও সংঘর্ষের আশঙ্কায় উপজেলা সদরের গুরুত্বপূর্ণ স্থানসমূহে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি পুলিশ ও নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর যৌথ টহল অব্যাহত রয়েছে।