সিদ্ধিরগঞ্জে একটি পোশাক কারখানার ইটিপি পরিষ্কার করতে গিয়ে দেয়াল ধসে এক শ্রমিক নিহত হয়েছে। নিহত শ্রমিকের নাম জাহাঙ্গীর(২২)। আহত হয়েছে মানিক(২০) ও সাজ্জাদ(২১) নামের অপর দুই শ্রমিক।
জানা যায়, আদমজী ইপিজেডের ফ্যাশন সিটি কারখানার ইটিপি পরিষ্কার করতে গেলে পাশের একটি দেয়াল ধসে পড়ে। গুরুতর আহত মানিককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাটি স্বীকার করে বলেন, নিহত ও আহতরা সবাই বহিরাগত শ্রমিক।
