যুক্তরাষ্ট্রের ওয়্যারলেস অ্যাসোসিয়েশন সিটিআইএ আয়োজিত ইমার্জিং টেকনোলজি (ই-টেক) অ্যাওয়ার্ড ২০১৪ প্রতিযোগিতায় আবারও বিচারক হিসেবে সিটিআইএ কর্তৃক মনোনীত হয়েছেন তরুণ আইটি সাংবাদিক এবং দৈনিক ইত্তেফাক-এর তথ্যপ্রযুক্তি বিভাগের বিভাগীয় সম্পাদক মোজাহেদুল ইসলাম। প্রতিযোগিতায় ‘নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার-ইন-বিল্ডিং ওয়্যারলেস :স্মল সেল, ওয়াই-ফাই, ল্যান’ ক্যাটাগরির প্রতিযোগীদের বিচার করবেন তিনি। এ বছর তিন শতাধিক মনোনয়নের মধ্যে ২১ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত বিচারিক কার্যক্রম চলে। বিজয়ীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে আগামী ১০ সেপ্টেম্বর। বাংলাদেশ থেকে একমাত্র বিচারক হিসেবে মনোনীত মোজাহেদুল ইসলাম (ঢেউ) কম্পিউটার বিজ্ঞানে একজন স্নাতক এবং এমবিএ ডিগ্রিধারী। তিনি বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের সাবেক সাধারণ সম্পাদক। ই-টেক অ্যাওয়ার্ড সম্পর্কে জানতে ভিজিট করুন: http://goo.gl/OE16nc।
