বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ০৫ আগস্ট ২০১৪, ১৯:৪৫
মানবদেহের সবচেয়ে লম্বা অস্থির নাম কী? শাহাদাত হোসেন শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয় ১. ঢাকা কোন নদীর তীরে অবস্থিত?? ক.পদ্মা খ.বুড়িগঙ্গা গ.ব্রহ্মপুত্র ঘ.করতোয়া ২. দেশে তফসিলী ব্যাংক কয়টি? ক.৫৬ খ.৬০ গ.৬২ ঘ.৬৪ ৩. কসোভোর রাজধানী? ক.জুবা খ.লিসবন গ.কায়রো ঘ.প্রিস্টিনা ৪. তিস্তা বাঁধ কোন জেলায় অবস্থিত? ক.চট্টগ্রাম খ.লালমনির হাট গ. খুলনা ঘ.ফেনী ৫. ম্যান্ডেলা দিবস পালিত হয়? ক.১৮ জুন খ.১৮ জুলাই গ.১৮ আগস্ট ঘ.১৮ নভেম্বর ৬. সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ? ক.বুধ খ.বৃহস্পতি গ.শুক্র ঘ.শনি ৭. ১২ আউলিয়ার শহর? ক.সিলেট খ.পটুয়াখালি গ.চট্টগ্রাম খ.কক্সবাজার ৮. রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কী? ক.বনফুল খ.ভানুসিংহ গ.কালকূট ঘ.সুনন্দ ৯. ইবনে বতুতা কোন দেশের অধিবাসী? ক.ভারত খ.ইতালি গ.কানাডা ঘ.মরক্কো ১০. ইমপিচমেন্ট দ্বারা কাকে অভিসংশন করা হয়? ক.এমপি খ.রাষ্ট্রপতি গ.মন্ত্রী ঘ.প্রধানমন্ত্রী ১১. মানবদেহের সবচেয়ে লম্বা অস্থির নাম কী? ক.টিবিয়া-ফেবুলা খ.স্টেপিস গ.রেডিও-আলনা ঘ.ফিমার ১২. আসমানী কবিতাটি কে লিখেছেন? ক.আহসান হাবিব খ.বুদ্ধদেব বসু গ.জসীমউদ্দীন ঘ.শামসুর রাহমান ১৩. বাবর শব্দের অর্থ কী? ক.সিংহ খ.বাঘ গ.গাধা ঘ.হাতি ১৪. ২০১৪ সালে ফিফা বিশ্বকাপের মাস্কটের নাম কী? ক.ফুলেকো খ.ব্রাজুকা গ.জাবুলানি ঘ.জ্যাকুবা ১৫. আন্তর্জাতিক শিক্ষক দিবস কবে পালিত হয়? ক.১৫ জানুয়ারি খ.৫ আগস্ট গ.১ অক্টোবর ঘ.৫ অক্টোবর ১৬. আন্তর্জাতিক আদালতের বিচারক সংখ্যা কত? ক.১৫জন খ.১৬ জন গ.১৮জন ঘ.২১ জন ১৭. পৃথিবীর সবচেয়ে বড় অর্থনৈতিক জোট? ক.EU খ.WTO গ.FIFA ঘ.NATO ১৮. জনবহুল শহর হিসেবে ঢাকা বিশ্বের? ক.১১তম খ.১৩তম গ.১৫তম ঘ.২১তম ১৯. বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ক.খন্দকার মোস্তাক খ.তাজউদ্দীন গ.মনসুর আলী ঘ.শেখ মুজিবুর রহমান ২০. হিব্রু সভ্যতা গড়ে উঠে? ক.ইরাকখ.মিশরগ.চীন ঘ.প্যালেস্টোইন ২১. দেশে সরকারী মেডিকেল কলেজ কয়টি? ক.৩০ খ.৩২ গ.৩৩ ঘ.৩৭ ২২. ‘দ্য কনজারভেশনিস্ট’ বইটির লেখক? ক.মালালা ইউসুফ খ.ইলিনর ক্যাটন গ.ড. ইউনুস ঘ.নাদিন গর্ডিমার ২৩. মিসিসিপি নদী কোন মহাদেশে অবস্থিত? ক.এশিয়া খ.আমেরিকা গ.ইউরোপ খ.আফ্রিকা ২৪.বাংলাদেশের সংবিধান রচিত হয় কত সালে? ক.১৯৭২ খ.১৯৭৩গ.১৯৭৪ ঘ.১৯৭৫ ২৫. নভোথিয়েটারের স্থপতি কে? ক.কামরুল হাসান খ.শামিম শিকদার গ.আলী ইমাম ঘ.নিতুন কুন্ডু উত্তর: ১.খ ২.ল ৩.ঘ ৪.খ ৫.খ ৬.ক ৭.গ ৮.খ ৯.ঘ ১০.খ ১১.ঘ ১২.গ ১৩.খ ১৪.ক ১৫.ঘ ১৬.ক ১৭.ক ১৮.ক ১৯.খ ২০.ঘ ২১.ক ২২.ঘ ২৩.খ ২৪.খ ২৫.গ