প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ইসলাম ও নৈতিক শিক্ষা নমুনা প্রশ্ন

আপডেট : ০৫ আগস্ট ২০১৪, ১৯:৪৫
মুহাম্মদ মিজানুর রহমান, সহকারি শিক্ষক পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়,পিরোজপুর সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান : ১০০ ১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ : ১x৪০ =৪০ ১। আখলাক শব্দের অর্থ কী ? ক. সদাচার খ. শান্তি গ. প্রীতি ঘ.সুন্দর ২। কুরআন মাজিদে কোন এবাদত কায়েমের জন্য বারবার হুকুম দেওয়া হয়েছে ? ক. সালাত খ. হজ গ. জাকাত ঘ. রোজা ৩। বান্দা কীভাবে আল্ল¬াহ তায়ালার নৈকট্য লাভ করতে পারে ? ক.সালাত আদায়ের মাধ্যমে খ.সহজ সরল জীবন যাপনের মাধ্যমে গ. প্রচুর ধন সম্পদ থাকলে ঘ. দান খয়রাত করলে ৪। পৃথিবীতে আমাদের সবচেয়ে আপনজন কারা? ক. ভাই-বোন খ. দাদা-দাদি গ. পিতা ঘ. পিতামাতা ৫। ইসলাম কয়টি রুকনের ওপর প্রতিষ্ঠিত? ক. পাঁচটি খ. ছয়টি গ. সাতটি ঘ. আটটি ৬। এবাদত মানে কী ? ক. আল্লাহ আল্লাহ করা খ. আনুগত্য করা গ. সিজদা করা ঘ. অনুগত ৭। আল্লাহ তায়ালা মানুষকে কেন সৃষ্টি করেছেন ? ক.নামাজ পড়ার জন্য খ. রোজা রাখার জন্য গ. ইবাদাত করার জন্য ঘ. হজ করার জন্য ৮। পাপ করেও মানুষ কীভাবে আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে পারে ? ক. অপরাধ করার পর অনুতপ্ত হলে খ. অপরাধ করেছে এটা বুঝতে পারলে গ. দান খয়রাত করলে ঘ. অভাবীকে সাহায্য করলে ৯। জামাতের সাথে সালাত আদায় করলে আল্ল¬াহ তায়ালা বান্দাকে কয়টি পুরস্কার দিবেন ? ক. আটটি খ. সাতটি গ. ছয়টি ঘ. পাঁচটি ১০। কে ক্ষমাশীল হতে পারবে ? ক. যে ক্রোধ দমন করতে পারে খ. যে নামাজ পড়ে গ. যে রোজা রাখে ঘ. যার মেজাজ বড় কড়া ১১।কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে ? ক. হজের ক. জাকাতের গ. নামাজের ঘ. রোজার ১২। সালাত মানুষের জন্য কেন গুরুত্বপূর্ণ ? ক. চরিত্র সংশোধনে বিশেষ ভূমিকা পালন করে খ. অপরের প্রতি দায়িত্ব সচেতন করে তোলে গ. মানুষকে দানশীল করে ঘ. মানুষ সম্পদের অধিকারী হয় ১৩। কখন সালাত আদায় করা আল্ল¬াহর হুকুম ? ক. বিয়ের পর খ সময়মতো গ. সময়ের আগে ঘ. বৃদ্ধকালে ১৪। সালাত একটি বড় - ক. নফল খ. ওয়াজিব গ. সুন্নত ঘ. এবাদত ১৫। মেয়েরা হাত বাঁধবে কোথায় ? ক. বুকের উপর খ. নাভীর উপরে গ. নাভীর নিচে ঘ.বুকের নিচে ১৬। মেয়েরা কীভাবে সিজদাহ করবে ? ক. সর্বাঙ্গ মিলিত অবস্থায় খ. পুরুষের মতো গ. হাত জাগিয়ে রাখবে ঘ. কোনোভাবেই হাত শরীরের সাথে মিলতে পারবে না ১৭। সালাতের ফরজ কয়টি ? ক. ১৫ টি খ. ১৪ টি গ. ১৩টি ঘ. ১২টি ১৮। ওয়াজিব মানে কী ? ক. অবশ্য করণীয় খ. যা আবশ্যিক নয় গ. ঐচ্ছিক ঘ. ফরজ ১৯। গুরুত্বের দিক থেকে ফরজের পরেই কোনটির স্থান ? ক. নফল খ. সুন্নত গ. ওয়াজিব ঘ. মুস্তাহাব ২০। সালাতের ওয়াজিব কয়টি ? ক. ১৩টি খ. ১৪ টি গ. ১৫টি ঘ. ১৬টি ২১। সততা মানে কী ? ক.সাদা খ. সত্ গ. মানবতা ঘ. অসাধুতা ২২। সেজদা সাহু মানে কী ? ক. ভুল সংশোধনের সেজদা খ. বেঠিক করার সেজদা গ. নিয়মমাফিক করার সেজদা ঘ. অতিরিক্ত সেজদা ২৩। আল্লাহ তায়ালার ওপর পূর্ণ ইমান আনতে হলে তোমার কী করা উচিত ? ক. বেশি বেশি কুরআন পড়া খ. আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানা ও ইমান আনা গ. বেশি বেশি হাদিস পড়া ঘ বেশি বেশি নফল ইবাদত করা ২৪। তুমি ইসলামের কোন খলিফাকে অনুসরণ করে একজন আদর্শবান ন্যায় বিচারক হতে পারবে ? যার বিচার-ব্যবস্থায় ধনী-গরিবের কোনো তারতম্য ছিল না - ক. হযরত আলী (র) খ. হযরত আবু বকর (র) গ. হযরত ওমর (র) ঘ. হযরত ওসমান (র) ২৫। তুমি কীভাবে নিজেকে আল্লাহর অনুগত বান্দা হিসেবে তৈরি করতে পারবে ? ক. বেশি বেশি গরিবদের সাহায্য করে খ. বেশি বেশি ধর্মীয় বই পড়ে গ. পীরের দরবারে গিয়ে পীরের সেবা করে ঘ. আল্লাহর গুণাবলি , তাঁর বিধান , পুরস্কার ও শাস্তি সম্পর্কে জেনে অন্তরে বিশ্বাস করে ২৬। একজন মানুষ কীভাবে নিজেকে আদর্শবান মানুষ হিসেবে উপস্থাপন করতে পারে ? ক. ভালো মানুষের সাথে থেকে খ. নৈতিকতা সম্পর্কিত বইপুস্তক পড়ে গ. নিজেকে আল্লাহর গুণে গুণান্বিত করে ঘ. ভালো ভালো কাজ করে ২৭.সমগ্র মানবজাতি কার বংশধর ? ক. হযরত নুহ ( আ) এর খ. হযরত মুহাম্মদ (স) এর গ. হযরত আদম (আ) এর ঘ. হযরত ঈসা (আ) এর ২৮ যে মেয়েটির সততায় মুগ্ধ হয়ে ইসলামে দ্বিতীয় খলিফা তাকে তার নিজের পুত্রবধূ করে নিয়েছিলেন তিনি হলেন - ক. হযরত ওসমান (র) এর বোন খ. হযরত বেলাল (র) এর বোন গ. ওমর ইবনে আব্দুল আজিজ (র) এর নানি ঘ. নোমান ইবনে সাবিত এর মেয়ে ২৯। মৃত্যুর পর কবর একজন মানুষের জন্য কীভাবে আরামদায়ক হতে পারে ? ক. পৃথিবীতে পাপ কাজ থেকে ফিরে থাকলে খ. পৃথিবীতে বেশি বেশি পাপ কাজ করলে গ বেশি বেশি মানুষকে ভালো কাজে ডাকলে ঘ. বেশি বেশি মানুষকে ইফতার করালে ৩০। তুমি কীসের মাধ্যমে আল্লাহর প্রতি সব থেকে বেশি আনুগত্য প্রকাশ করতে পারবে ? ক. সালাতের মাধ্যমে খ. যিকিরের মাধ্যমে গ. রোজার মাধ্যমে ঘ. জাকাতের মাধ্যমে ৩১। কোন কাজটি করলে তুমি আল্লাহ বিধানমতো চলে আল্লাহর প্রিয় বান্দাদের পর্যায়ে শামিল হতে পারবে ? ক. গরিবদের খাবার দিলে খ.নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলে গ. বেশি করে নফল রোজা রাখলে ঘ. বেশি করে নফল নামাজ আদায় করলে ৩২। মনে করো তোমাদের গ্রামে অনেক গরিব আছে কীভাবে এই গরিবদের সংখ্যা কমিয়ে ধনী গরিবের ব্যবধান কমানো যাবে ? ক. ধনীরা হিসাব করে জাকাত দিলে খ. গরিবরা সচেতন হলে গ. ধনীরা বেশি বেশি দান করলে ঘ. ধনীরা অধিকার সচেতন হলে ৩৩। সালাতের মাধ্যমে মানুষ - ক.নিষ্পাপ হয়ে যায় খ. ভদ্র হয়ে যায় গ. সভ্য হয়ে যায় ঘ. পাপী হয়ে যায় ৩৪। কার পায়ের তলে আমাদের জান্নাত ? ক. মহানবি (স) এর খ. মায়ের গ. বাবার ঘ. পীরের ৩৫। অল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ কারা - ক. মুমিনগণ খ. মুসলমানরা গ. নামাজিরা ঘ. নবি - রসুলগণ ৩৬। আল্লাহর বান্দা হিসেবে আমাদের কী করা উচিত ? ক. আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা খ. আল্লাহর নিষেধের অনুগত থাকা গ. শুধু নবিদের আনুগত্য স্বীকার করা ঘ. আল্লাহর আদেশের প্রতি সম্মান জানানো ৩৭। দেশপ্রেম বলতে কী বোঝায় ? ক. মানবপ্রেম খ. স্বজনপ্রীতি গ. দেশের উন্নতির জন্য চেষ্টা ঘ. নিজের উন্নতির জন্য চেষ্টা ৩৮। ইমান অর্থ কী ? ক. বিশ্বাস স্থাপন খ. অবিশ্বাস করা গ. তাকওয়া ঘ. সততা ৩৯। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইবাদাত কোনটি ? ক. জাকাত খ. হজ গ. রোজা ঘ. সালাত ৪০। ইমানের পরেই নিচের কোনটির স্থান ? ক. হজ খ. জাকাত গ. সালাত ঘ. রোজা ২। শূন্যস্থানের প্রযোজ্য শব্দ বা শব্দসমূহ উত্তরপত্রে লেখ: ১x ১০= ১০ ক.সততা মানুষকে —দেয় । খ চেষ্টা ও শ্রম — চাবিকাঠি। গ.মানুষ— প্ররোচনায় অন্যায় করে ফেলে। ঘ. আমাদের পূবর্বতী উম্মতদের ওপর — ফরজ ছিল। ঙ. আমরা কথা দিয়ে কথা —। চ. আত্মসংযম ও আত্মশুদ্ধির উত্কৃষ্ট উপায় হলো । ছ. পবিত্রতা ইমানের—। জ. জীবনে —হজ করা ফরজ । ঝ. আনুগত্যের জন্য — প্রয়োজন । ঞ.সালাত দীন ইসলামের —। ৩। নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখ: ১x১০=১০ ক.‘ সৃষ্টির সেবা ’কাকে বলে ? খ. আখিরাত বলতে কী বোঝায় ? গ. সারা বিশ্বের পালনকর্তা কে ? ঘ. ইমানের ফল কী ? ঙ. কুরআন মাজিদ পাঠের উদ্দেশ্য কয়টি ? চ.ক্ষমাশীল ব্যক্তি কে ? ছ. ইসলামের রুকন কয়টি ও কী কী ? জ. আনসার কারা ? ঝ. জাকাত কাকে বলে ? ঞ.মহানবি (স) শ্রমিকদের পারিশ্রমিক সর্ম্পকে কী বলেছেন ? ৪। ক ও খ নং প্রশ্নসহ যেকোনো ৮টি প্রশ্নের উত্তর লেখ : ৫x৮=৪০ ক.আল্লাহ তায়ালা সম্পর্কে জানা ও ইমান আনার জন্য আমাদের কী কী করা জরুরি ? খ. একজন মুসলমানের চরিত্র কেমন হওয়া উচিত এ সম্পর্কে ১০ টি বাক্য লিখ। গ. মসজিদের আদবগুলো কী কী ? ঘ. সাওমের গুরুত্ব ও তাত্পর্য সংক্ষেপে লেখ। ঙ. জাকাতের তাত্পর্য ও শিক্ষা বর্ণনা করো। চ. আল্লাহ ক্ষমাশীল তা বুঝিয়ে লেখ। ছ. সারা বিশ্বের পালনকর্তা কে ? তাঁর লালনপালনের একটি বর্ণনা দাও। জ. মক্কা বিজয়ও রসুল (স)-এর অপূর্ব ক্ষমার দৃষ্টান্ত বর্ণনা করো। ঝ. আখিরাতের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কী কী ? ঞ.চার রাকাত ফরজ সালাত আদায়ের নিয়ম লেখ।