লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া চাকফিরানী গ্রামের লিয়াকত আলীর বাড়িতে গত সোমবার রাত ৩টায় ডাকাতি ঘটনা ঘটে। ১০/১২ জন ডাকাত বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে সামশুন্নাহার, জোছনা আক্তার ও ইমরানকে মারধর করে ১টি ল্যাপটপ, ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫/৬ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। চিত্কার শুনে প্রতিবেশী ইউচুপ আলী এগিয়ে এলে ডাকাতের গুলিতে সে আহত হয়। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়।
