আজ শুক্রবার দেশব্যাপী জাতীয় আয়কর দিবস। গত দুই বছর থেকে ৩০ নভেম্বর জাতীয় আয়কর দিবস হিসেবে পালন করা হয়। এই দিনই আয়কর দেওয়ার শেষ দিন। আজ শুক্রবার ছুটির দিন হওয়া সত্বেও আয়কর রিটার্ন জমা নেওয়া হবে। গতকাল ইত্তেফাকের সঙ্গে আলাপকালে এনবিআর সদস্য জিয়াউদ্দিন মাহমুদ বলেন, আজ ও আগামীকাল শনিবার বিকাল পাঁচটা পর্যন্ত রিটার্ন জমা দেওয়া যাবে। আর রবিবার যতক্ষণ করদাতা থাকবেন, ততক্ষণ পর্যন্ত রিটার্ন জমা নেওয়া হবে। এ জন্য দেশব্যাপী সংশ্লিষ্ট আয়কর অফিসগুলো প্রস্তুত রয়েছে। এর পরদিন থেকেই দেরিতে রিটার্ন জমা দেওয়ার জন্য জরিমানা গুণতে হবে করদাতাদের। জানা গেছে, আয়কর দিবস উপলক্ষে আজ সকালে এনবিআর প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হবে।
