ওসি মোয়াজ্জেমের জামিন আবেদন

শক্তহাতে জামিনের বিরোধিতা করা হবে : অ্যাটর্নি জেনারেল

আপডেট : ৩০ মে ২০১৯, ২২:৫৯

অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ওসি মোয়াজ্জেমের জামিনের বিরোধিতার ব্যাপারে আমার অফিসের আইন কর্মকর্তারা প্রস্তুত রয়েছেন। খুব শক্ত হাতে জামিনের বিরোধিতা করা হবে। গতকাল বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।  অ্যাটর্নি জেনারেল বলেন, নুসরাতের পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যে, ওসি মোয়াজ্জেমকে মূল মামলায় আসামি করার জন্য। এটা তদন্ত কর্মকর্তার বিষয়। আমরা খুব জোরেশোরেই আদালতে বক্তব্য তুলে ধরব যাতে সে জামিন না পান। নুসরাতের বক্তব্যের ভিডিও ধারণ করে তা অন্যের কাছে পাঠানো একটা গর্হিত অপরাধ। আর এ কাজটি করেছেন ওসি।

উল্লেখ্য, বুধবার হাইকোর্টে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আগাম জামিন চেয়ে আবেদন করেন ওসি মোয়াজ্জেম। রবিবার এ মামলায় ওসির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল।