মৃত্যুবার্ষিকী

আপডেট : ৩০ মে ২০১৯, ২২:৫৯

আবুল হোসেন হিরু

বাংলাদেশ আওয়ামী লীগ সুত্রাপুর (সাবেক ওয়ারী, সুত্রাপুর, গোপীবাগ ও গেন্ডারিয়া) থানার সাবেক সভাপতি ও ঢাকা মহানগর কমিটির উপদেষ্টামন্ডলীর সদস্য মো. আবুল হোসেন হিরুর ১১তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষে বাদ আছর মরহুমের হাটখোলা রোড, টিকাটুলিস্থ বাসভবনে দোয়া ও মিলাদ-মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার শান্তির জন্য আত্মীয়-স্বজন, সহকর্মী, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীসহ সকলের দোয়া কামনা করা হয়েছে।

ফিরোজা খাতুন

অবসরপ্রাপ্ত উপ-সচিব ও অর্থ উপদেষ্টা মোহাম্মদ নূরুল হকের স্ত্রী ফিরোজা খাতুনের নবম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষে কোরান খতম, মিলাদ মাহফিল এবং এতিমখানায় বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ফিরোজা খাতুনের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করার জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে।

আজিজুর রহমান

সাবেক যুগ্ম-সচিব এম আজিজুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে কাল উত্তরার তিন নম্বর সেক্টরে তার বাসভবনে বাদ আছর মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। মরহুমের বড় ছেলে বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান বার্তা সম্পাদক আনিসুর রহমান ও পরিবারের অন্যান্য সদস্য, আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদের উক্ত মিলাদ মাহফিলে অংশ নিয়ে তার রুহের মাগফেরাত কামনায় অনুরোধ জানিয়েছেন।