রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ০৫ আগস্ট ২০১৪, ২২:০৯
শেখ দেলোয়ার হোসেন পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সহকারী কমান্ডার (সাংগঠনিক) অ্যাডভোকেট শেখ দেলোয়ার হোসেনকে (৬৩) গত সোমবার সকালে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। দেলোয়ার হোসেনকে রবিবার বিকালে অসুস্থ অবস্থায় খুলনা নেয়ার পথে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তার স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে। খুমরিয়ায় বাড়ির মসজিদের পাশে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় তার সহকর্মীরা ছাড়াও জেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।