কুমিল্লায় বিএনপির ৮০ নেতাকর্মী কারাগারে

আপডেট : ০৫ আগস্ট ২০১৪, ২২:৩২
কুমিল্লার মুরাদনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৮০ জন নেতা-কর্মীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কুমিল্লার ৮ নম্বর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজিয়া সুলতানা তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন। গত বছরের ১৩ ও ১৪ নভেম্বর মুরাদনগর উপজেলা সদরে বিএনপির কর্মসূচি চলাকালে নাশকতা সৃষ্টির অভিযোগে পুলিশ এই নেতা-কর্মীদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করে। গতকাল বিচারক একটি মামলায় জামিন প্রদান করলেও অপর ২টি মামলায় তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।