প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

আপডেট : ০৫ আগস্ট ২০১৪, ২২:৩২
গত ২৬ জুলাই দৈনিক ইত্তেফাকে ‘ঠাকুরগাঁওয়ে দলীয় অফিসে লাঞ্ছিত এমপি রমেশ চন্দ্র’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মু. সাদেক কুরাইশী। তিনি দাবি করেন, প্রকাশিত সংবাদটি মিথ্যা, ভিত্তিহীন ও অসত্ উদ্দেশ্য প্রণোদিত। ওইদিন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।