ঢাকা-মাওয়া মহাসড়কের ছনবাড়ী এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম টুলু ও তার স্ত্রী মারা গেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আমিনুল ইসলাম ও তার স্ত্রী মোটরসাইকেলে যাওয়ার সময় একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনার পর উত্তেজিত জনতা বাসটিকে আটক করে ও পরে অগ্নিসংযোগ করে। তারা মহাসড়কও অবরোধ করে। ফলে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
