নারায়ণগঞ্জের আলোচিত সেভেন মার্ডারের ঘটনার প্রধান আসামি নূর হোসেনের অন্যতম সহযোগী ও প্রধান ক্যাশিয়ার আলী মোহাম্মদকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করেছে হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি। মঙ্গলবার দুপুর তিনটায় নারায়ণগঞ্জ জেলা কারাগারের গেটে প্রায় দুই ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়।
উল্লেখ্য, গত ১৮ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়ার আউলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) আলী মোহাম্মদকে গ্রেপ্তার করে।
