বিজনেসলিংক কম্পিউটারস বাজারে এনেছে বায়োস্টার হাই-ফাই সিরিজের জেড-৯৭ ডব্লিউই ট্রু গেমিং মাদারবোর্ড। এটি ১১৫০ সকেটের ইন্টেলের চতুর্থ ও পঞ্চম প্রজন্মের কোরআই প্রসেসর এবং ৪ চ্যানেলে সর্বোচ্চ ৩২ জিবি ডিডিআরথ্রি র্যাম সমর্থন করে। জেন ৩ ও পিসিআই স্লট, ইউএসবি ৩.০ ও সাটা ৩.০, ভিজিএ/এইচডিএমআই আউটপুট প্রভৃতি সংযোগ রয়েছে এতে। ৩ বছরের বিক্রয়োত্তর সেবাসহ মূল্য ১৭,৫০০ টাকা।
