আজকের রাশিফল

আপডেট : ০৬ আগস্ট ২০১৪, ২০:১১
আজ ২৩ শ্রাবণ, ১৪২১ বঙ্গাব্দ এবং ১০ শাওয়াল, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৪২ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা:৭। আপনার উপর প্রভাবকারী গ্রহ রবি ও নেপচুন। আপনার শুভসংখ্যা: ৭, ১। শুভবার: রবি ও সোম। শুভরত্ন: রুবী ও এ্যামেথিষ্ট। প্রকৃতিগতভাবে আপনি একটু রিজার্ভ ও চাপা। তবে অনুভূতিপ্রবণ ও হূদয়উষ্ণ। শিল্প, সঙ্গীত, দর্শন, অতিন্দ্রীয় ও আধ্যাত্মিকতার প্রতি রয়েছে দুর্নিবার আকর্ষণ। চিন্তাধারায় আপনি মৌলিকত্ব ও নতুনের পূজারী। গতানুগতিক পথে আপনি চলতে চান না। আপনি অস্থিরচিত্ত ভ্রমণ ও বৈচিত্র্যের প্রত্যাশী। পারিপার্শ্বিকতা সহজেই আপনাকে প্রভাবিত করে। সাফল্য লাভের জন্য অধ্যবসায়ী হতে হবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:এস্ট্রোলজার এলান লিও, নৃতত্ত্ববিদ ড. লুই লিকি, ভূগোলবিদ কার্ল পিটার, সাহিত্যিক লীলা রায়, প্রমথ চৌধুরী, অবনীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ সরকারি কর্মকর্তাদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। পদস্থ কর্মকর্তাদের কাজের চাপ বৃদ্ধি পাবে। আর্থিক ব্যাপারে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। কোনো বিশেষ পরীক্ষায় সুফল আশা করতে পারন। সাংসারিক কাজে কিছু বাধার সৃষ্টি হতে পারে। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ কাজের চাপ বৃদ্ধি পাবে। অতিরিক্ত কাজের চাপে ক্লান্তিবোধ করতে পারেন। পারিবারিক পরিবেশ খুব একটা ভালো থাকবে না। পরিবারের কারো আচরণে মোহভঙ্গ হতে পারে। আর্থিক দিক কিছুটা ভালো যাবে। চঞ্চলতা পরিহার করুন। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কর্তৃপক্ষের সাথে সুসম্পর্ক বজায় রাখা সম্ভব হবে। পারিবারিক পরিবেশ খুব একটা ভালো থাকবে না। কোনো আপনজনের ব্যবহারে মনে কষ্ট পেতে পারেন। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। বিনোদন শুভ। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ দৈনন্দিন কাজকর্মে অগ্রগতি আশা করা যায়। কাজকর্মে সাফল্য আশা করা যায়। পারিবারিক কাজকর্মে ব্যয় বৃদ্ধি পাবে। তবে প্রয়োজন মেটাতে খুব একটা অসুবিধা হবে না। চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। চাকরি ক্ষেত্রে কোনো ধরনের বদলির সম্ভাবনা আছে। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। পড়াশোনায় মন বসানো সহজ হবে। পরীক্ষার্থীদের জন্য দিনটি শুভ। পরীক্ষায় সুফল আশা করতে পারেন। কোনো ধরনের ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। পশু পালনকারী খামারি বা ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ নয়। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টা কিছুটা অগ্রগতি হতে পারে। তবে এই ব্যাপারে যথেষ্ট ধৈর্যের প্রয়োজন হবে। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো ধরনের আইনগত ঝামেলার মুখোমুখি হতে পারেন। বিরোধ আপসে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। নিজের গোপন কথা কারো কাছে প্রকাশ করা ঠিক হবে না। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ অপ্রত্যাশিত কোনো সুযোগ পেতে পারেন। ওয়ারিশী সম্পত্তির ব্যাপারে কোনো অগ্রগতি হতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। যে কোনো ধরনের আইনগত ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। আগুন সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করুন। যোগাযোগ শুভ। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ ব্যবসায়িক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। কোনো ঝামেলা থাকলে আগে থেকে সাবধান হওয়ার চেষ্টা করুন। অন্যথায় অহেতুক কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। অপ্রত্যাশিত কোনো কারণে ব্যয় বৃদ্ধির আশংকা আছে। কোনো সন্তানের ব্যাপারে উদ্বিগ্ন হতে পারেন। প্রয়োজনে কোনো শুভানুধারির পরামর্শ নিন। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ শরীর ভালো যাবে না। নিজের অথবা পরিবারের কারো অস্ত্র প্রচারের সম্ভাবনা আছে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। চঞ্চলতা পরিহার করুন। কোনো কারণে মানসিক চঞ্চলতা দেখা দিতে পারে। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ বুদ্ধিজীবীদের জন্য দিনটি শুভ। ভালো কোনো সুযোগ পেতে পারেন। খাদ্যদ্রব্যের ব্যবসায় কোনো সমস্যার উদ্ভব হতে পারে। অন্যের কোনো ঝামেলায় নিজেকে না জড়ালেই ভালো করবেন। ভালোভাবে যাচাই না করে কাউকে বিশ্বাস করা ঠিক হবে না। আপনার সরলতাকে দুর্বল ভাবতে পারে। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ ব্যবসায়িক দিক ভালো যাবে। বাণিজ্যিক লেনদেনে সুফল পাবেন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। প্রতারিত হওয়ার আশংকা আছে। কারো উপর দায়িত্ব দেয়া ঠিক হবে না। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ ব্যয়াধিক্য দেখা দিতে পারে। হাতে কিছু কাজ আসতে পারে। তবে তা দীর্ঘস্থায়ী হবে না। সন্তানের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। তাতে পড়াশোনায় বাধাগ্রস্ত হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে বাহুল্য ব্যয় পরিহার করুন।