খদ্দের :এই, তোর এখানে গরম কী আছে রে?
ওয়েটার :বিরানী, খিচুরি, তেহারি।.
খদ্দের :আরো গরম কী আছে?
ওয়েটার :মোগলাইপরোটা,পুরি।
খদ্দের :আরো গরম কি আছে?
ওয়েটার :দুধ, চা, কফি।
খদ্দের :আরো গরম কি আছে?
ওয়েটার :(বিরক্তহয়ে) আছে চুলার জ্বলন্ত কয়লা।
খদ্দের :যা এক প্লেট নিয়ে আয়।
ওয়েটার :কেনো? কী করবেন?
খদ্দের :আপাতত একটা সিগারেট ধরামু...
প্রথম বন্ধু :ইদানিং আমার স্ত্রী আমাকে কারণে অকারণে মিথ্যা অপবাদ দেয়।
দ্বিতীয় বন্ধু :যেমন?
প্রথম বন্ধু :এই যেমন ধর আমার স্ত্রী গত রাতে বলছিল, আমিনা কি তার কোনো কথাই মন দিয়ে শুনি না, নাকি এ রকমই কি জানি একটা ঠিক মনে পড়ছে না।
ডাক্তারের কাছে গিয়ে শফিক দেখল, চেম্বারের দরজায় বড় করে লেখা আছে, ‘প্রথমবার ৫০০ টাকা, এরপর ৩০০ টাকা।’ ২০০ টাকা বাঁচাতে সে মনে মনে একটা বুদ্ধি আঁটল।
ডাক্তারের রুমে ঢুকেই বলল, ‘ডাক্তারসাহেব, আবার এলাম। আমার অসুখ তো ভালো হলো না।’
ডাক্তার ভ্রু কুঁচকে তাকালেন। মনোযোগ দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করলেন। তারপর বললেন, ‘আগে যে ওষুধগুলো দিয়েছিলাম, সেগুলোই চলবে। এবার ঝটপট ৩০০ টাকা দিন।’
