আকিজ গ্রুপের তামাক ব্যবসা অধিগ্রহণের জন্য সব ধরনের লেনদেন সম্পন্ন করেছে জেটিআই

আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ২১:০৭

আকিজ গ্রুপের তামাক ব্যবসা অধিগ্রহণের জন্য সব ধরনের লেনদেন সম্পন্ন হয়েছে বলে ঘোষণা দিয়েছে জাপান টোব্যাকো গ্রুপ (জে.টি. গ্রুপ)। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এর মধ্য দিয়ে জে.টি. গ্রুপ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম টোব্যাকো কোম্পানিতে পরিণত হলো। এই অধিগ্রহণের ফলে উদীয়মান বাজারগুলোতে জে.টি. গ্রুপ-এর ব্যবসা আরও সম্প্রসারিত হলো।-প্রেস বিজ্ঞপ্তি