বুড়িগঙ্গা ১ নম্বর সেতুর বাতি জ্বলে না

আপডেট : ০৬ আগস্ট ২০১৪, ২১:০৭
বাংলাদেশ-চীন মৈত্রী সেতু ১ বা বুড়িগঙ্গা ১ নম্বর সেতুর বাতি জ্বলে না। ঢাকা-মাওয়া সড়ক দিয়ে প্রতিদিন বিক্রমপুর, ফরিদপুর, বরিশাল ও খুলনাসহ দক্ষিণ বাংলার হাজার হাজার গাড়ি ও ভ্রমণকারী শত শত মানুষ বাংলাদেশ-চীন মৈত্রী সেতু ১ পারাপার হয়। কিন্তু এই সেতুতে বাতি না জ্বলার কারণে চুরি-ছিনতাইসহ দুর্ঘটনা নিয়মিত ঘটছে। এ-অবস্থায়, সেতুতে বাতি জ্বালানোর ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। নজরুল ইসলাম খান, খান ভিলা, ৫৪ নতুন জুরাইন, ঢাকা ১২০৪