সোমবার নাটোরের লালপুর উপজেলার বিভিন্নস্থানে গড়ে ওঠেছে অবৈধ চোলাই মদের কারখানা। সম্প্রতি মহিষাখোলা ইয়ার কলোনির এক চোলাই মদের (বাংলা মদ) কারখানায় অভিযান চালিয়ে ২ হাজার লিটার কাঁচামালসহ মদ তৈরির সরঞ্জাম ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মদ কারখানার মালিক জয়নাল মন্ডলের পুত্র মোজাম্মেল হককে গ্রেফতার করে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল ইসলাম। পুলিশ জানায়, মদ কারখানাটির ৫০টি মাটির হাঁড়ি ও ১৮টি চাড়িতে রাখা কাঁচা সুপারি, নিশাদল এবং আখের গুড় দিয়ে তৈরি ২ হাজার লিটার মদের কাঁচামাল পাত্রসহ, ৫টি বড় আকারের সিলভারের হাঁড়ি, ৩টি বড় আকারের চুলা, ৩ মণ আখের গুড় ধ্বংস করা হয়।
