আদিবাসী নেত্রীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

আপডেট : ০৬ আগস্ট ২০১৪, ২১:১৪
জমি-জমা সংক্রান্তের জের ধরে চাঁপাইনবাবগঞ্জে আদিবাসী নেত্রীর উপর হামলা ও ধর্ষণকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে নওগাঁয় বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৫ টায় শহরের মুক্তির মোড়স্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি সবিন মুন্ডার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের নওগাঁর সমন্বয়কারী জয়নাল আবেদিন মুকুল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নওগাঁর সাধারণ সম্পাদক এ্যাড. মহসিন রেজা, জাতীয় আদিবাসী পরিষদের নওগাঁর সভাপতি আমিন কুজু, রঘুনাথ সাহা, কেন্দ্রীয় যুব পরিষদের সাধারণ সম্পাদক নরেন পাহান, জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি জয়ন্ত বর্মন, জেলা ছাত্র পরিষদের সভাপতি সুধীর পাহান, একুশে উদযাপনের নেতা নাইস পারভিন প্রমুখ।